উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উপকূলীয় জলে ডুবোজাহাজ ধ্বংস ও নজরদারি জোরদার করতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল তৃতীয় ‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট’ (ASW-SWC) আইএনএস মাংরোল (INS Mangrol)। সোমবার মুম্বাইয়ের ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল সংজয় বাতসায়নের উপস্থিতিতে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (CSL) নির্মিত এই যুদ্ধজাহাজটিতে ৮০ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় মৎস্য বন্দর ‘মাংরোল’-এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
জাহাজটিতে রয়েছে আধুনিক ‘অভয়’ হাল-মাউন্টেড সোনার, হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার এবং ‘মারীচ’ টর্পেডো ডিকয় সিস্টেম। ওয়াটারজেট প্রোপালশন চালিত বিশেষ এই যুদ্ধজাহাজটি অগভীর সমুদ্রে দ্রুত চলাচলে সক্ষম। এর ফলে উপকূলীয় এলাকায় শত্রু ডুবোজাহাজের থাবা নিষ্ক্রিয়করণ ও বন্দর রক্ষা আরও সহজ হবে।
The put up INS Mangrol | উপকূলীয় সুরক্ষায় নতুন শক্তি: ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘আইএনএস মাংরোল’ appeared first on Uttarbanga Sambad.
