CM Mamata Banerjee | ভোটার তালিকা বিতর্কে এবার দিল্লি পাড়ি মমতার, টার্গেট নির্বাচন কমিশন

CM Mamata Banerjee | ভোটার তালিকা বিতর্কে এবার দিল্লি পাড়ি মমতার, টার্গেট নির্বাচন কমিশন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যেই এবার দিল্লি পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামীকাল, বুধবার (২৮ জানুয়ারি) সিঙ্গুরের সরকারি সভা শেষ করে সরাসরি বিমানবন্দর থেকে রাতের বিমানে তিনি দিল্লি পৌঁছাবেন। রাজনৈতিক মহলের মতে, এই সফর বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তৃণমূল (TMC) সূত্রে খবর, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার যে আশঙ্কা মুখ্যমন্ত্রী শুরু থেকেই প্রকাশ করে আসছেন, সেই বিষয়ে সরব হতেই তাঁর এই দিল্লি (Delhi Go to) যাত্রা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। এবার খোদ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে পারেন।

সূত্রের দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের পরিবারের সদস্যদের মৃত বলে দাবি করা হয়েছে, সেই পরিবারের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গিয়ে জাতীয় স্তরে আন্দোলনের কৌশল নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরের কারণে রাজ্য মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। প্রথমে ফেব্রুয়ারিতে যাওয়ার কথা থাকলেও, বাজেটের আগে কেন্দ্রীয় সর্বদল বৈঠক ও সংসদের অধিবেশনের কথা মাথায় রেখে সফরের সময় এগিয়ে আনা হয়েছে। ‘শুনানির’ নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করাই এখন তৃণমূল নেত্রীর প্রধান লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *