হরিশ্চন্দ্রপুর: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুরে(Harishchandrapur) একটি ফ্যান অ্যাসেম্বল করার কারখানা। প্রথমে এলাকাবাসীর তৎপরতা এবং পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ফ্যান অ্যাসেম্বল করার কারখানাতে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এলাকার মানুষ সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলকে। স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণ আসে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল আধিকারিক বিরু মহালদার জানান, দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
