Recipe | বিনা তেলেই জিভে জল আনা গারো স্বাদের শুঁটকি-কচুর লতির পদ, শিখে নিন সহজ রেসিপি

Recipe | বিনা তেলেই জিভে জল আনা গারো স্বাদের শুঁটকি-কচুর লতির পদ, শিখে নিন সহজ রেসিপি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শুঁটকি প্রেমীদের জন্য এক সুখবর! গারো সম্প্রদায়ের রন্ধনশৈলীতে তৈরি এক দারুণ সুস্বাদু পদ, যাতে লাগে না এক ফোঁটা তেল। কম খাটনি ও স্বাস্থ্যকর এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সেরা।

উপকরণ: ৪ টুকরো পোনা মাছ, ৭টি টুকরো করা সিদল শুঁটকি, ১টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, এক আঁটি কচুর লতি, নুন স্বাদমতো এবং পরিমাণমতো জল।

প্রস্তুতি: একটি কড়াইতে পোনা মাছ, শুঁটকি, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিন। এবার তাতে কচুর লতি দিয়ে সমস্ত উপকরণ আবার মিশিয়ে নিন। এরপর অল্প জল দিয়ে মাঝারি আঁচে রান্না বসান। মাঝেমধ্যে নাড়াচাড়া করবেন। জল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। নামানোর আগে স্বাদ বাড়াতে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

শুঁটকির তীব্র গন্ধ কমাতে চাইলে রসুনের পরিমাণ সামান্য বাড়িয়ে দিতে পারেন। তেলবিহীন এই পুষ্টিকর পদটি আপনার দুপুরের মেনুকে আরও আকর্ষণীয় করে তুলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *