WB Election Outcome 2026 | মালতীপুরে ঘাসফুল শিবিরের দাপট! মৌসমকে হারিয়ে জয়ী আব্দুর রহিম বকসি

WB Election Outcome 2026 | মালতীপুরে ঘাসফুল শিবিরের দাপট! মৌসমকে হারিয়ে জয়ী আব্দুর রহিম বকসি

খেলাধুলা/SPORTS
Spread the love


সামসী: মালদা জেলার মালতীপুর (Malatipur) বিধানসভা কেন্দ্রে ফের নিজের আধিপত্য বজায় রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বকসি (Abdur Rahim Boxi)। ৪ মে ভোট গণনার শুরু থেকেই তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে ব্যবধানে এগিয়ে ছিলেন এবং সময়ের সাথে সাথে সেই জয়ের ব্যবধান আরও স্পষ্ট হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি মোট ১,০৪,১২৩ ভোট পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসম বেনজির নুরকে তিনি ৫৯,৭৪৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। এই বিপুল জয় প্রমাণ করে যে মালতীপুরের মানুষ আব্দুর রহিম বক্সির উন্নয়নমূলক কাজের ওপর আবারও আস্থা প্রকাশ করেছেন।

ফলাফল ঘোষণার পরই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবির খেলে এবং মিষ্টি বিতরণ করে জয় উদযাপন করেন। জয়ের পর বক্সি জানান, “মালতীপুরের মানুষ আবারও আমার ওপর আস্থা রেখেছেন। এই ভালোবাসা ও সমর্থনের জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

অন্যদিকে, পরাজিত কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর গণতন্ত্রের রায়কে সম্মান জানিয়ে বলেন, আগামী দিনেও তিনি মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন। মালতীপুরের এই ফলাফল জেলায় তৃণমূলের মাটি আরও শক্ত করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *