Raiganj | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হাই স্কুলের শিক্ষক! উত্তাল রায়গঞ্জ

Raiganj | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হাই স্কুলের শিক্ষক! উত্তাল রায়গঞ্জ

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক হাই স্কুলের শিক্ষককে (Trainer Arrested)। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ (Raiganj) এলাকায়। অভিযুক্তের নাম দেবাশীষ রায় (৩৬), বাড়ি রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে। তাঁকে গ্রেপ্তার করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানার তাহেরপুরের বাসিন্দা ২৩ বছর বয়সী এক তরুণীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে ওই শিক্ষক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। পরবর্তীতে বিয়ের কথা বলতেই অভিযুক্ত টালবাহানা শুরু করেন। উপায়ান্তর না দেখে রবিবার বিকেলে ওই তরুণী রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তরুণীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের ৬৯/১১৫ (২)/৩৫১ (২) ধারায় মামলা রুজু করে পুলিশ। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, “ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।”

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *