Dudhia Bridge | ১৬ দিনেই কাজ শেষ! আগামীকাল থেকেই চালু হচ্ছে দুধিয়ার অস্থায়ী সেতু

Dudhia Bridge | ১৬ দিনেই কাজ শেষ! আগামীকাল থেকেই চালু হচ্ছে দুধিয়ার অস্থায়ী সেতু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল থেকে খুলে যাচ্ছে শিলিগুড়ি-মিরিক সংযোগকারী দুধিয়া সেতু (Dudhia Bridge)। গত ৫ অক্টোবর ভয়াবহ জলোচ্ছ্বাসে বালাসন নদীর উপর পুরোনো লোহার সেতুটি ভেঙে যায়। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য এই সেতু ছিল অন্যতম মাধ্যম। ১৯৬৫ সালে নির্মিত সেই সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে জানিয়েছিলেন, দ্রুত হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হবে। সেই নির্দেশের পরই ১০ অক্টোবর সেতু তৈরির কাজ শুরু হয়। সেই সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে বলে নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি লেখেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা মিরিককে শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করে। আগামীকাল থেকে এই সেতু দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে।’ ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুটির প্রস্থ ৮ মিটার। ১৬ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য পূর্ত দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যদিও পুরোনো লোহার সেতুটির বিকল্প হিসেবে ৫৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের কাজ আগেই শুরু হয়েছে।  যা বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই সেতুটিরও নির্মাণকাজ সম্পন্ন হয়ে যাবে।

অস্থায়ী সেতুটি চালু হওয়ার খবরে স্থানীয় বাসিন্দারাতো বটেই, পর্যটকদের মধ্যেও যথেষ্ট স্বস্তি ফিরেছে। অনেকেই যারা মিরিক হয়ে অন্যত্র যাচ্ছিলেন তাদের ঘুরপথে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছিল। এই সেতুটি চালু হওয়ায় ফের ছন্দে ফিরতে চলেছে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *