Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া হয়েছে। যারা অবৈধ নির্মাণ করেছেন তাঁরা নিজে থেকেই তা ভেঙে ফেলুন’, ঠিক এই ভাষাতেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট (Raju Bista)। রাজু জানান, শিলিগুড়ি পুরনিগমের আর কয়েক মাস মেয়াদ আছে, কিন্তু সেখানেও ঠিক কাজ হচ্ছে না, তিনি নিজে পুরনিগমে যাবেন। কর্মচারীদের দায়িত্ব নেওয়ার কথাও বলেন তিনি। এদিন শিলিগুড়ি শহরের নানা সমস্যা নিয়ে শিলিগুড়ির এসডিওর সঙ্গে দেখা করেন রাজু বিস্ট। বৈঠকে, পুলিশ কমিশনার, জেলাশাসক, দার্জিলিংয়ের এসপি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে এসেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন সাংসদ। বলেন, শহরের যত অবৈধ নির্মাণ রয়েছে, সবগুলোর উপর ধারাবাহিক ভাবে আর্থমুভার চলবে।” শিলিগুড়ির (Siliguri) বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজও চলছে বলে জানান তিনি। দার্জিলিংয়ের পথে রোহিনিতে পরোক্ষে অবৈধভাবে টোল সংগ্রহ চলছে বলেও জানান রাজু বিস্ট। তাঁর কথায়, সবটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জমি নিয়ে অবৈধ কারবারের বিরুদ্ধেও নতুন সরকার ব্যবস্থা নেবে বলে জানান রাজু। তিনি স্বীকার করেন একশ্রেণির সরকারি কর্মচারীর সক্রিয় ভূমিকা ছাড়া এই কাজ সম্ভব না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *