চালসা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হল ক্ষেতমজুর সমন্বয় কমিটির মেটেলি ব্লক কমিটি। শনিবার বিকেলে মাটিয়ালি (Matiali) ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল (Protest Rally) ও পথসভার আয়োজন করা হয়।
এদিন বিকেলে বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় অবস্থিত সিপিআইএমের পার্টি অফিস থেকে একটি বিশাল লাল পতাকার মিছিল বের হয়। মিছিলটি সমগ্র ফার্ম বাজার এলাকা পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে সংগঠনের বহু কর্মী-সমর্থক ও নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান তোলেন আন্দোলনকারীরা। বাজার এলাকা পরিক্রমা শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের দাবি, সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা রাজপথে নেমে প্রতিবাদ চালিয়ে যাবেন।
The submit Protest Rally | মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, চালসার বাতাবাড়িতে ক্ষেতমজুর সমন্বয় কমিটির প্রতিবাদ মিছিল ও পথসভা appeared first on Uttarbanga Sambad.
