আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করল বিজেপি শাসিত এই রাজ্যে। আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অযোধ্যা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সে চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা যোগী বললেন, “আমি অযোধ্যা থেকে লড়ছি। আপনিও মনোনয়ন দিন।” পাশাপাশি অতীতের মাফিয়ারাজ, রাম মন্দির নিয়ে বিরোধীদের কুকথা মনে করিয়ে তোপ দাগেন যোগী।
দু’দিনের সফরে অযোধ্যায় পা রেখেছেন অখিলেশ যাদব। সেখানে ভাগবত কথার অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সাধুদের আশীর্বাদ নেন তিনি। এক জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে তোপ দাগতেও ছাড়েননি তিনি। অখিলেশ বলেন, ”মুখ্যমন্ত্রী যদি নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী হন, তবে তাঁর উচিত অযোধ্যা থেকেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। নির্বাচন কমিশন ও প্রশাসনের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই রাজ্যের ভিত ন্যায় ও মানবতার উপর দাঁড়িয়ে। অযোধ্যার জনগণ যোগ্য ও অযোগ্যকে আলাদা করে নেবে।”
আরও পড়ুন:
অখিলেশ যাদবের চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা যোগী বললেন, “আমি অযোধ্যা থেকে লড়ছি। আপনিও মনোনয়ন দিন।”
অখিলেশের সেই মন্তব্যের পালটা বলরামপুরের জনসভা থেকে পালটা যোগী আদিত্যনাথ বলেন, “অখিলেশ, অযোধ্যা আমাদের তীর্থস্থান। আমরা উন্নয়নের জন্য অযোধ্যায় যাই, রাজনীতির জন্য নয়।” তিনি আরও বলেন, “আমি বরং আপনাকে একটি প্রস্তাব দিচ্ছি। আপনি অযোধ্যা থেকে আপনার মনোনয়ন জমা দিন, আমিও দেব। চলুন ভাগ্য পরীক্ষা করে দেখি।” যোগী বলেন, ”অযোধ্যা আমাদের আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গা। রাজনীতির জায়গা নয়।” পূর্ববর্তী সরকারকে নিশানায় নিয়ে যোগী আরও বলেন, অতীতে মাফিয়ারা এখানে পা রাখলে যে কোনও জমি দখল করে নিত। সপার গুণ্ডারা ব্যবসায়ীদের ফোন করে হুমকি দিত, সম্পত্তি কেড়ে নিত। ২০১৭ সালের আগে বলরামপুরের রাস্তাগুলি ছিল রাজ্যের সবচেয়ে খারাপ রাস্তা। আজ সেইসব পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে।
রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসঙ্গ টেনে যোগী বলেন, যারা এগুলোর নির্মাণে বাধা দিয়েছিল, তারাই এখন প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতারও একটা সীমা আছে। এখন কংগ্রেস ও তার শরিকরা শিষ্টাচার ভুলে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করছে। এই ধরনের প্রচেষ্টা দেশকে বিভ্রান্ত করছে এবং নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তবে এসবের মাঝে আগামী বছরের নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে উত্তরপ্রদেশে। এখন দেখার অযোধ্যা আসনে যুযুধান দুই পক্ষ ময়দানে নামে কি না?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
