Physician killed after being hit by dumper truck in Nimta

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নিমতা থানা এলাকায় ভয়বহ দুর্ঘটনা। বাজার করে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত এক চিকিৎসক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকুমার দাস। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি বাজারে গিয়েছিলেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা সংলগ্ন দুর্গাপল্লির কাছে মুড়াগাছা থেকে এমবি রোডগামী ডাম্পার ধাক্কা মারে সুকুমার বাবুকে। রাস্তায় ছিটকে পড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

আরও পড়ুন:

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। থানার আধিকারিকরা কথা বলেন, স্থানীয় জনতার সঙ্গে। রাস্তা সারাই ও যানচলাচলের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন জনতা। তাঁদের অভিযোগ, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা-সহ প্রায় গোটা রাস্তার অবস্থা খুব খারাপ। বড় ডাম্পার, লরি বেপরোয়া ভাবে চলাচল করে। নিয়ম মানে না চালকদের একাংশ। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। থানার আধিকারিকরা কথা বলেন, স্থানীয় জনতার সঙ্গে। রাস্তা সারাই ও যানচলাচলের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *