মন্ত্রীদের বিদেশযাত্রায় ‘না’, সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ, ডিসেম্বরের শুরুতেই মেগা পরিকল্পনা মোদি সরকারের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে সাংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু সে জল্পনা বাস্তবের মাটি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই জল্পনার মধ্যেই শীতকালীন অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। যদি বিশেষ অধিবেশন নাও হয়, তাহলেও ওই বহুল চর্চিত আইনটি শীত অধিবেশনে পাশ করাতে মরিয়া কেন্দ্র।

সূত্রের দাবি, যদি বিশেষ অধিবেশন ডাকা সম্ভব নাও হয়, তাহলে শীতকালীন অধিবেশনের শুরুতেই বিতর্কিত নারী শক্তি বন্ধন অধিনিয়ম এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে পারে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন পাশ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীদের দ্রুত সংসদ অধিবেশনের প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মন্ত্রীদের তিনি সাফ বলে দিয়েছেন ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বিদেশযাত্রাও এড়িয়ে যেতে হবে। যে কোনও সময় সংসদ অধিবেশন ডাকা হলে সাংসদরা যাতে দিল্লি যেতে পারেন, সেইমতো প্রস্তুত থাকতে হবে। মন্ত্রিসভার ওই বৈঠকে আসন পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও খবর।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর যা ইঙ্গিত তাতে ১৫ ডিসেম্বর বা তার দু’একদিন আগে শীতকালীন অধিবেশন ডাকা হতে পারে। সমস্যা হল বাদল অধিবেশন এখনও দস্তুরমতো সমাপ্তি ঘোষণা বা ‘পোরগ’ করা হয়নি। সেটা ঘোষণার পর নতুন করে অধিবেশন ডাকতে সময় লাগবে। সম্ভবত সেকারণেই ডিসেম্বরের ১৫ তারিখের আগে অধিবেশন ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে শীতকালীন অধিবেশন হবে সংক্ষিপ্ত। তবে তার আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন ডাকার চেষ্টা করা হচ্ছে।

যে অধিবেশনেই হোক ডিসেম্বরের মধ্যেই আসন পুনর্বিন্যাস আইন পাশ করাতে চায় সরকার। এবং সংখ্যাবল নিয়েও আত্মবিশ্বাসী কেন্দ্র। বর্তমানে ৫৪০ কার্যকর সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৬০টি ভোট। এনডিএ-র হাতে প্রায় ৩২০। ডিএমকে-র ২২ সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা দাঁড়াবে ৩৪২। শরদ পাওয়ারের এনসিপি-র সাত সাংসদ পাশে দাঁড়ালে তা আরও বাড়বে। তবু প্রয়োজনীয় সংখ্যা পেরোতে অন্য দলের সমর্থন বা ভোটাভুটিতে বিরোধীদের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ। তবে সরকারের অন্দরে অনেকেই আশাবাদী, সংখ্যা জোটাতে সমস্যা হবে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *