দ্বিতীয় টেস্টেও বাদ সিরাজ! তারকা পেসারকে ভারতের কোচের সান্ত্বনা, ‘বাকিদের উৎসাহ দেওয়াও কাজ’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অখুশি দেশের ক্রিকেটভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টে কি সুযোগ হবে? ক্রাইস্টচার্চে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন এল বোলিং কোচ মর্নি মর্কেলের উদ্দেশ্যে। তিনি যা জবাব দিলেন, তাতে মনে হচ্ছে সিরাজ এই টেস্টেও সুযোগ পাবেন না। বরং এবার জায়গা ছেড়ে দিতে হবে গুর্নুর ব্রারকে।

কী বলেছেন মর্কেল? তিনি জানালেন সিরাজের সঙ্গে কথা হয়েছে। বোলিং কোচ জানালেন, “আমার কাছে ও বিশ্বমানের বোলার। দল নির্বাচন খুব কঠিন কাজ। তাই ওর সঙ্গে কথা বলে রাখলাম। আমি ওকে বলেছি, ‘চলো আমরা একটু পিছিয়ে যাই। ভেবে দেখি, কোথায় উন্নতি করা যায়। দল নির্বাচন তো আমাদের হাতে নেই। বরং যারা খেলছে, তাদের মধ্যে শক্তি সঞ্চার করা, উৎসাহ দেওয়া। আমাদের এটাই করতে হবে। তারাও তো দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে’।” অর্থাৎ, মাঠের বাইরে বসে থাকো। আর নতুনদের উৎসাহ দাও। অবিশ্বাস্য পরামর্শ দেশের বোলিং কোচের।

আরও পড়ুন:

এমনকী ভবিষ্যতের ঠিকানাও দেখিয়ে দিয়েছেন মর্কেল। তিনি সিরাজকে বলেছেন, “নিজের খেলা নিয়ে ভাবো। এখন কী অবস্থায় আছো? দলের জন্য, নিজের জন্য আরও কীভাবে উন্নতি করা যায়। আরও খাটো, সেটার দায়িত্ব নাও।” অর্থাৎ, দলের তোমার জায়গা নেই। খাটতে থাকো। যদি কোচের মনবদল হয়, তাহলে হয়তো জায়গা পাবে।

তবে দলে বদল আসছে। সেটা প্রায় জানিয়ে দিয়েছেন মর্কেল। সেক্ষেত্রে অভিষেক হতে পারে গুর্নুর ব্রারের। যিনি দীর্ঘদেহী। সঙ্গে যাঁর বলের গতি তুলনামূলক অনেক বেশি। তবে প্রসিদ্ধ কৃষ্ণ না কাম্বোজ, কাকে বসানো হতে পারে তা জানাননি। আগের টেস্টে বোলিং খুব একটা ভালো হয়নি। বিশেষ করে কাম্বোজ। দু’ইনিংস মিলিয়ে তিন উইকেট পেয়েছেন কাম্বোজ। খুব কমই কিউয়ি ব্যাটারদের জন্য বিপদসঙ্কল পরিস্থিতি তৈরি করতে পেরেছেন তিনি। না সুইং পেয়েছেন, না সিম মুভমেন্ট আদায় করতে পেরেছেন পিচ থেকে। তবে বোলিং কোচের বক্তব্য, “শুধু ওর কথা বলছেন কেন? নিউজিল্যান্ড বোলারদের গতিও কমেছে।” যা বোঝা গেল, সিরাজ ছাড়া দল বাকি সবার পাশে আছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *