DK Shivakumar’s first massive bulletins

DK Shivakumar’s first massive bulletins

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। আর শপথের পরই বড় ঘোষণা করলেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, শীঘ্রই কর্নাটকের পড়ুয়ারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ একটি কেন্দ্র গড়ে তোলা হবে। শুধু তা-ই নয়, যুবকদের ক্ষমতায়ন এবং পরিকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গোটা বিষয়টিকে শিবকুমার ‘যুব যুগ’ বলে অভিহিত করেছেন।

বুধবার দায়িত্ব গ্রহণের পরই মন্ত্রিসভার বৈঠক করেন কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, কৃষক, এবং শহুরে বাসিন্দাদের জন্য একাধিক পদক্ষেপ করেন তিনি। শিবকুমার জানিয়ে দিয়েছেন, যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, সেগুলি তার সরকার পূরণ করবেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা জনগণকে একটি নতুন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি – যুব যুগ। বিষয়টি শুধু প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সেগুলির বাস্তবায়নও হবে।”

আরও পড়ুন:

এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল – পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, বিভিন্ন সরকারি পদে ৫৬ হাজার নিয়োগ, ১০ হাজার যুব ক্লাব নির্মাণ। প্রতিটি ক্লাবে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকবেন এবং সেগুলিকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *