Myanmar air strike | সাগাইংয়ের বৌদ্ধ মঠে মায়ানমার সেনার বিমান হামলা! নিহত অন্তত ১৪, আহত ২০

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের রক্তাক্ত মায়ানমার (Myanmar)। শুক্রবার সকালে দেশটির মধ্যাঞ্চলে সাগাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলা (air strike) চালায় সেনাবাহিনী (navy)। এই হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হামলার সময় ওই মনাস্ট্রিতে (monastery) সপ্তাহব্যাপী একটি ধ্যান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ধর্মীয় সংযম পালনের জন্য সেখানে শতাধিক মানুষ সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি যুদ্ধবিমান থেকে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে পরপর দু’টি বোমা ফেলা হয়। দ্বিতীয় বোমাটির আঘাতে মঠের সংলগ্ন একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিহতদের সৎকারের ব্যবস্থা করেন এবং ভয়ে নিকটবর্তী অন্য গ্রামে গিয়ে আশ্রয় নেন।

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সাগাইং অঞ্চলকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে জুন্টা (junta)। এই এলাকায় নিয়মিত বিমান হামলা এবং আত্মঘাতী ড্রোনের ব্যবহার চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টেও দেশটির সংঘাতপূর্ণ অঞ্চলে সাধারণ নাগরিকদের ওপর চলা নৃশংসতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। তবে বৌদ্ধ মঠে এই সাম্প্রতিক হামলার বিষয়ে মায়ানমার সেনাবাহিনীর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *