Magnificence ideas | আপনার ত্বক কি অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছে? আজ থেকে বাদ দিন এই অভ্যেসগুলি

Magnificence ideas | আপনার ত্বক কি অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছে? আজ থেকে বাদ দিন এই অভ্যেসগুলি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোখে মুখে ক্লান্তির ছাপ? নিজেই নিজের দিকে তাকাতে পারছেন না? জেনে নিন কেন এমন হচ্ছে, আজ থেকেই বদল আনুন যদি এই অভ্যেস থাকে আপনার মধ্যে

১। বেশি রাত ধরে মোবাইল দেখার পর ভোর হতে না হতেই  অ্যার্লামের তাড়নায় ঘুম থেকে উঠে পড়া। দীর্ঘদিনের এই অভ্যাসের ফলে সময়ের আগেই বুড়িয়ে যেতে পারে ত্বক।

২। বাড়িতে থাকুন বা বাইরে সানস্ক্রিনকে অভ্যাসে পরিণত করুন। তাতেই ত্বক হয়ে উঠবে আরও সুন্দর। অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া রুখতে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

৩। বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। এতে ত্বকে বয়সের ছাপ পরে। খাদ্যতালিকায় অবশ্যই ফল, বাদাম জাতীয় খাবার রাখুন।

৪। জল খেতে ভুলে যান? এই বদভ্যাস ত্যাগ না করলে ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে পারবেন না। তাই বেশি করে জল খান।

৫। একটানা বসে মোবাইল স্ক্রলের ফলেও ত্বক অসময়ে বুড়িয়ে যেতে পারে। অতিরিক্ত বিশ্রাম না নিয়ে প্রতিনিয়ত শরীরচর্চা করুন। কমপক্ষে ১০ মিনিট যোগচর্চা করুন।

৬। সারাদিন মানসিক অবসাদে ভুগবেন না। তার কুপ্রভাব ত্বকের ঔজ্জ্বল্য কেড়ে নিতে পারে। মানসিক অবসাদ থেকে রেহাই পেতে কাজের ফাঁকে নিজেকে সময় দিন। হাঁটাচলা করুন। জোরে জোরে শ্বাস নিন। নইলে বিপদে পড়তে পারেন।

৭। অতিরিক্ত ত্বকচর্চার সামগ্রী ব্যবহার করবেন না। তাতে লাভের তুলনায় লোকসানই বেশি।

এই অভ্যাসগুলি যদি আপনারও থাকে তবে অবশ্যই সেই অভ্যাস ছাড়ুন। তাহলে আপনি ফিরে পাবেন উজ্জ্বল ত্বক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *