উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারুইপুরের ধাঁচেই কোচবিহারে। ঘুঘুমারি কদমতলায় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে এসআইআরে ‘মৃত’ ১০ ভোটার।
মঙ্গলবার কোচবিহারের ঘুঘুমারি কদমতলা এলাকায় অনুষ্ঠিত জনসভায় SIR নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক। এদিন কমিশনের খসড়া তালিকার ১০ জন ‘মৃত’ ভোটারকে মঞ্চে তুলে আনেন তিনি। এরপর বিজেপিকে ‘জঞ্জাল’ বলে কটাক্ষ ‘সেনাপতি।’ তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বিজেপির থেকে হিন্দুত্ব শিখব না।’
