Lucknow | লখনউয়ে বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ১০-এর বেশি

Lucknow | লখনউয়ে বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ১০-এর বেশি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জনের বেশি। বৃহস্পতিবার কাকোরি এলাকায় একটি রাজ্য সড়ক পরিবহন সংস্থার বাস (state roadways bus) নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের খবর, বাসটি হারদোই (Hardoi) থেকে আসছিল। হঠাৎ করেই বাসটির চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি একটি জলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেয়ে ২০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে রাস্তা নির্মাণের কাজ চলছিল এবং সেখানে জল ছেটানো হচ্ছিল।

ঘটনা প্রসঙ্গে লখনউয়ের পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং সেঙ্গার (Amrendra Singh Sengar) জানিয়েছেন, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে কাকোরি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে।

এদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার পরেই জেলা প্রশাসনের আধিকারিকদের দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *