Jangipur | ‘দুঃস্বপ্নেও ভাবিনি…’, বাড়ির ছাদের রেলিং ভেঙে মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার

Jangipur | ‘দুঃস্বপ্নেও ভাবিনি…’, বাড়ির ছাদের রেলিং ভেঙে মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার

শিক্ষা
Spread the love


জঙ্গিপুর: প্রচন্ড গরম থেকে বাঁচতে রাতে ছাদে খোলা আকাশের নিচে পায়চারি করার সময় কাঁচা বাড়ির ছাদের রেলিং ভেঙে মৃত্যু হল এক স্কুল পড়ুয়া ছাত্রের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। মৃত স্কুল পড়ুয়ার বয়স ১২ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই ছাত্রটি তাদের বাড়ির কাঁচা ছাওনির ছাদে উঠে প্রচন্ড গরমের মধ্যে পায়চারি করছিল। হটাৎ হুড়মুড়িয়ে কাঁচা ছাদের একাংশ ভেঙে গিয়ে চাপা পড়ে যায় সে। এরপরই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে মৃতের মা বলেন, “ছেলেটা গরম থেকে বাঁচতে রাতে ছাদে খোলা আকাশের নিচে একটু হাঁটাহাঁটি করছিল। কিন্তু তা বলে যে এমন ভয়ানক পরিণতি ঘটে যাবে, আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। সব শেষ হয়ে গেল এক মুহূর্তে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *