LPG Reserving | এলপিজি বুকিংয়ের নিয়ম বদলের দাবি ‘ভিত্তিহীন’! জোগানে ঘাটতি নেই, বিভ্রান্তি কাটাল কেন্দ্র

LPG Reserving | এলপিজি বুকিংয়ের নিয়ম বদলের দাবি ‘ভিত্তিহীন’! জোগানে ঘাটতি নেই, বিভ্রান্তি কাটাল কেন্দ্র

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের (LPG Reserving) সময়সীমা পরিবর্তনের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল আনা হয়নি (Unchanged)। বুধবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিবৃতিতে সাফ জানানো হয়েছে, পুরোনো নিয়মই বহাল থাকছে।

এদিনের নির্দেশিকা অনুযায়ী, শহরাঞ্চলের গ্রাহকদের জন্য দুটি রিফিল বুকিংয়ের মধ্যে ব্যবধান থাকছে পূর্বের মতোই ২৫ দিন। গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এই সময়সীমা ৪৫ দিন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) হোক বা সাধারণ সংযোগ, সব ক্ষেত্রেই এই নিয়ম সমানভাবে প্রযোজ্য। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অগ্রিম বুকিং (Panic Reserving) না করার অনুরোধ জানিয়েছে। দেশে গ্যাসের পর্যাপ্ত জোগান রয়েছে বলেও আশ্বস্ত করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।

গ্যাসের জোগান নিরবচ্ছিন্ন রাখতে এবং পরিবেশবান্ধব জ্বালানি মানুষের কাছে পৌঁছে দিতে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার। গত ২৪ মার্চের সরকারি ঘোষণা অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) পৌঁছে দেওয়ার কাজ দ্রুত করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে আবাসন এলাকাগুলিতে গ্যাসের সংযোগ পাওয়া আরও সহজ হবে এবং অনুমোদনের জটিলতা কমবে। ভারতের ‘গ্যাস-ভিত্তিক অর্থনীতি’র পথে এটি একটি বড় পদক্ষেপ।

দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা মেটাতে বিদেশ থেকেও আসছে বিশাল সম্ভার। জানা গিয়েছে, ভারতীয় এলপিজি পরিবাহী জাহাজ ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের পথে রওনা দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর কড়া পাহারায় প্রায় ৯২ হাজার টন এলপিজি নিয়ে জাহাজ দুটি আগামী ২৬ থেকে ২৭ মার্চের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছাবে। ফলে আগামী দিনে রান্নার গ্যাসের কোনও ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।

অর্থাৎ, রিফিল বুকিংয়ের নিয়ম নিয়ে ছড়ানো তথ্যগুলি কেবলই গুজব। উলটে সরকার কেবল বর্তমান ব্যবস্থা বজায় রাখছে না, বরং আগামী দিনে পিএনজি (PNG) ও উন্নত ডিস্ট্রিবিউশন ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সরবরাহকে আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *