Lovlina Borgohain | লভলিনা বরগোঁহাইয়ের প্রতিবাদের ২৪ ঘণ্টার মধ্যে বড় পদক্ষেপ!  ভারতের ভুল মানচিত্র ছাপানোর জেরে ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তোরাঁ কর্তৃপক্ষ

Lovlina Borgohain | লভলিনা বরগোঁহাইয়ের প্রতিবাদের ২৪ ঘণ্টার মধ্যে বড় পদক্ষেপ!  ভারতের ভুল মানচিত্র ছাপানোর জেরে ক্ষমা চাইল গ্লাসগোর রেস্তোরাঁ কর্তৃপক্ষ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাত মোছার কাগজে (ন্যাপকিন) ভারতের বিকৃত ও অসম্পূর্ণ মানচিত্র ছাপানোর জেরে তীব্র বিতর্কের মুখে পড়েছিল স্কটল্যান্ডের গ্লাসগোর একটি জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ। অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাইয়ের (Lovlina Borgohain) জোরালো প্রতিবাদের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই টনক নড়ল কর্তৃপক্ষের। ভারতীয়দের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেস্তোরাঁ জানাল, দ্রুত ভুল সংশোধন করে সেখানে ভারতের সঠিক মানচিত্র ছাপানো হবে।

কমনওয়েলথ গেমস চলাকালীন স্কটল্যান্ডের গ্লাসগোর ‘মিস্টার সিং’জ ইন্ডিয়া: দ্য হোম অফ কারি’ নামের ওই ভারতীয় রেস্তোরাঁটি ভারতীয় দলকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতেই রেস্তোরাঁয় খেতে যান ভারতীয় ক্রীড়াবিদরা। কিন্তু ডান্সিং টেবিলের টেবিলে হাত মোছার জন্য যে ন্যাপকিন বা কাগজ রাখা ছিল, তাতে রেস্তোরাঁর লোগোর সঙ্গে ভারতের যে মানচিত্র ছাপা হয়েছিল, তা দেখে হতবাক হয়ে যান খেলোয়াড়েরা।

সেই মানচিত্রে জম্মু-কাশ্মীরের একাংশ এবং গোটা উত্তর-পূর্ব ভারতকে বাদ দেওয়া হয়েছিল! দেশের এমন বিকৃত ও অসম্পূর্ণ মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি তারকা বক্সার লভলিনা বরগোঁহাই। তিনি তৎক্ষণাৎ এর তীব্র প্রতিবাদ জানান। লভলিনা স্পষ্ট ভাষায় বলেন, “ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই সমান গুরুত্বপূর্ণ এবং মানচিত্র সর্বদা সম্পূর্ণ হওয়া উচিত।”

লভলিনার এই প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানায় বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI)। সংস্থার সভাপতি অজয় সিং জানান, মানচিত্রে কাশ্মীরের অংশও বাদ দেওয়া হয়েছে এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবিলম্বে এই মারাত্মক ভুল সংশোধন করতে বলা হয়েছে।

বিতর্ক ছড়িয়ে পড়ার পরেই প্রথমে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিলেট করে দেয় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তবে এর পরেই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে তারা সমস্ত বিতর্কের অবসান ঘটায়। বিবৃতির শুরুতেই ভারতের মানচিত্র ভুল ভাবে ছাপানোর জন্য শর্তহীন ক্ষমা চেয়ে রেস্তোরাঁ লেখে, “আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করব। আরও এক বার আমরা ক্ষমা চাইছি। ভারতীয় উপমহাদেশের মানুষকে পরিষেবা দিতে গিয়ে কাউকেও আঘাত করা আমাদের বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না।”

তারা আরও জানিয়েছে, “সঠিক ম্যাপ দিয়ে খুব শীঘ্রই আমাদের লোগো পুনরায় প্রকাশ করা হবে। ভারতীয় দল কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফর্ম করেছে এবং তাদের আতিথ্য প্রদান করতে পারাটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় ছিল। আশা করি সকলের সময় ভালো কেটেছে এবং এই স্মৃতি আমরা সারাজীবন মনে রাখব।” দীর্ঘ ৩২ বছর ধরে বিশ্বজুড়ে পরিষেবা দিয়ে আসা ওই রেস্তোরাঁ শেষ পর্যন্ত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করায় আপাতত এই বিতর্কের জল গালিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *