‘কোনও ভুলভ্রান্তি হলে…’, এবার টিম ‘রামায়ণ’কে কড়া হুঁশিয়ারি দিল্লি রামলীলা মহাসংঘের

‘কোনও ভুলভ্রান্তি হলে…’, এবার টিম ‘রামায়ণ’কে কড়া হুঁশিয়ারি দিল্লি রামলীলা মহাসংঘের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসামাত্রই চলছে জোর চর্চা। তারই মাঝে দিল্লি রামলীলা মহাসংঘের কড়া হুঁশিয়ারির মুখে ছবি নির্মাতারা। ছবি মুক্তির আগে প্রদর্শনীর অনুরোধ জানিয়েছেন তাঁরা। আর কোনও কারণে না দেখিয়ে ছবি মুক্তি পেলে গোটা টিমের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

রামলীলা মহাসংঘের সভাপতি অর্জুন কুমারের তরফে বিবৃতি জারি করা হয়েছে। ওই বিবৃতিতে ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই ছবিটিও সনাতন ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছিল। ঠিক তেমনই ‘রামায়ণ’ ছবিতে তেমন কোনও ভুলত্রুটি থেকে যাচ্ছে কিনা, তা মুক্তির আগেই দেখে নেওয়া প্রয়োজন। সে কারণে ছবি মুক্তির আগে প্রদর্শনী দরকার। আর যদি কোনও কারণে ছবি না দেখিয়ে মুক্তির পর ভুলত্রুটি থেকে যায় তবে গোটা দেশজুড়ে প্রতিবাদ করা হবে।

আরও পড়ুন:

ব্রহ্ম মুহূর্তে ‘রামায়ণ’ ছবির ট্রেলার মুক্তি হয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, লঙ্কার রাজা রাবণ যশ। অভিনয় থেকে কাস্টিং এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা। কৈকেয়ী ও সীতার সাজ নিয়ে হাজারও প্রশ্নের ভিড়। ট্রেলারে কৈকেয়ী লারা দত্তকে সবুজ ব্লাউজের সঙ্গে সোনালি পাড়ের মেরুন রঙের শাড়িতে দেখা গিয়েছে। এক প্লিট করে শাড়ি, সঙ্গে ডিজাইনার ব্লাউজ, চড়া মেকআপ, আধুনিক চুলের স্টাইলে কৈকেয়ী দেখা ইস্তক যেন মাথা ঘুরছে নেটিজেনদের। আবার সীতার চরিত্রে অভিনীত সাই পল্লবীর লুক নিয়েও প্রশ্নের শেষ নেই। সেই সময় ব্লাউজের চলই ছিল না। সেখানে আবার ডিজাইনার ব্লাউজ এল কোথা থেকে, সে প্রশ্নই তুলছেন নেটিজেনরা। বারবার রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে রণবীরের ‘রামায়ণ’কে। এই পরিস্থিতিতে দিল্লি রামলীলা মহাসংঘের হুঁশিয়ারি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *