Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ! অতি ভারী বৃষ্টির সতর্কতা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ! অতি ভারী বৃষ্টির সতর্কতা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সাময়িক বিরতির পর উত্তরবঙ্গে ফের দুর্যোগের কালো মেঘ! আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের পাহাড়ি ও সমতল অঞ্চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া (Climate Replace) বজায় থাকার প্রবল আশঙ্কা রয়েছে। মৌসুমি অক্ষরেখার জেরে রাজ্যের ওপর তৈরি হওয়া অনুকূল পরিবেশই এই চরম আবহাওয়ার প্রধান কারণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মালদা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষ সক্রিয় রয়েছে। এই জোড়া প্রভাবেই উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে আজ সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় অবিরাম বৃষ্টির ফলে ধস নামার ঝুঁকি এবং তিস্তা সহ নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকেও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal Climate Replace) আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *