Kolkata | তৃণমূলে ‘অমানিশা’: ভেঙে গেল কলকাতা পুরবোর্ড, প্রশাসক বসালেন শুভেন্দু!  

Kolkata | তৃণমূলে ‘অমানিশা’: ভেঙে গেল কলকাতা পুরবোর্ড, প্রশাসক বসালেন শুভেন্দু!  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। কলকাতা (Kolkata) পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। শুক্রবার ফিরহাদ হাকিমের ইস্তফার পর থেকেই ছোট লালবাড়িতে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল, সোমবার তার চরম পরিণতি দেখল তিলোত্তমা। নতুন মেয়র নির্বাচনে ব্যর্থ হওয়ায় তৃণমূলের (TMC) হাতছাড়া হল কলকাতার পুরবোর্ড। রাজ্য সরকারের নির্দেশিকায় এখন পুরসভার প্রশাসনিক মাথায় বসলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।

ফিরহাদ হাকিমের পদত্যাগের পরপরই পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি শোকজ নোটিস পাঠানো হয়েছিল পুরসভাকে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না এবং নতুন মেয়রের নাম কী—এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল তৃণমূল পরিচালিত বোর্ডকে। সোমবার সেই সময়সীমা শেষ হলেও, বিকল্প মেয়রের নাম চূড়ান্ত করতে পারেনি প্রাক্তন শাসকদল। ফলে, ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইনের ১১৭(১) ধারা অনুযায়ী রাজ্য সরকার এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মেয়রের অনুপস্থিতিতে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ও নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা এবং ধারাবাহিক প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ তুলে বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ১৯ জুন মালা রায়ের ডাকা নির্ধারিত পুর অধিবেশনও বাতিল হয়ে গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *