উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দুপুর বা রাতের খাবারে রোজ ভাত-রুটি খেতে অনেকেরই আর ভালো লাগে না। বাইরের খাবার অর্ডার করে টাকা ও স্বাস্থ্য নষ্ট না করে, বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ও অন্যরকম ‘রসুনপোড়া নুড্লস’। এই রান্নার প্রধান আকর্ষণ হলো রসুনের ধোঁয়াটে সুবাস, যা সাধারণ নুড্লসকে এক অনন্য মাত্রা দেয়।
প্রয়োজনীয় উপকরণ:
-
২০০ গ্রাম নুড্লস
-
১০-১২টি রসুনের কোয়া (মিহি করে কুচানো)
-
২ টেবিল চামচ তেল
-
১ টেবিল চামচ সয়া সস
-
১ চা চামচ চিলি ফ্লেক্স
-
১ চা চামচ ভিনিগার
-
স্বাদমতো নুন ও গোলমরিচ
-
সাজানোর জন্য পেঁয়াজকলি
রন্ধনপ্রণালী: প্রথমে নুড্লস সেদ্ধ করে জল ছেঁকে নিন। এরপর কড়াইতে তেল গরম করে রসুনকুচি দিয়ে দিন। মাঝারি আঁচে রসুনগুলোকে সময় নিয়ে হালকা বাদামি ও মুচমুচে করে ভেজে নিন। খেয়াল রাখবেন, রসুন যেন পুড়ে না যায়, বরং ধীরে ধীরে ভাজলে এর বিশেষ গন্ধ ও স্বাদ বের হবে।
রসুন ভাজা হয়ে গেলে তাতে সয়া সস, ভিনিগার, নুন, চিলি ফ্লেক্স ও গোলমরিচ মিশিয়ে নিন। মশলার সুন্দর গন্ধ ছড়ালে সেদ্ধ করে রাখা নুড্লস দিয়ে দিন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে পেঁয়াজকলি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এই দারুণ স্বাদের রসুনপোড়া নুড্লস।
