Islamabad Hospital Hearth | ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! কমপক্ষে ১৫ সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মর্মান্তিক ঘটনা পাকিস্তানে। ইসলামাবাদের এক সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Islamabad Hospital Hearth) মৃত্যু হল কমপক্ষে ১৫ সদ্যোজাত শিশুর (Newborns Killed)। প্রাথমিক অনুমান, এসি বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS) হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য (MCH) বিভাগের তিনতলায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। হঠাৎই হাসপাতালের গাইনিকোলজি ওয়ার্ডে থাকা একটি এসির কম্প্রেসার ফেটে যাওয়ায় (AC compressor exploded) মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নার্সারিতে। ঘটনার সময় নার্সারিতে মোট ১৬টি সদ্যোজাত শিশু ভর্তি ছিল। আচমকা এই অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে পুড়ে ১৫টি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। মাত্র একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

খবর পেয়ে উদ্ধারকারী দল এবং দমকলের ৬টি গাড়ি ও ৪টি অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয় ওয়ার্ডটি। পরে দমকল ও উদ্ধারকারীরা এলাকায় শীতলীকরণ প্রক্রিয়া চালু করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, এসি বিস্ফোরণের থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *