IND vs SA | ঘরের মাঠে একরাশ লজ্জা, গম্ভীরের জমানায় দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ ভারত

IND vs SA | ঘরের মাঠে একরাশ লজ্জা, গম্ভীরের জমানায় দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গৌতম গম্ভীরের জমানায় আরও একবার লজ্জার মুখোমুখি ভারতীয় দল। নিউজিল্যান্ডের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে। লক্ষ্য ছিল ৫৪৯ রানের। তা তাড়া করতে নেমে গুয়াহাটিতে অসহায় আত্মসমর্পণ করলেন ভারতীয় ক্রিকেটারেরা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৪০ রানে। গুয়াহাটিতে ৪০৮ রানে হারলেন ঋষভ পন্থরা। রানের নিরিখে এটা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-নেতৃত্ব- সব কিছুতেই চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া।

জয়ের জন্য টার্গেট ছিল ৫৪৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ২৭। শেষদিনে একটা অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। ৫২২ রান তাড়া করতে হত ঋষভ পন্থদের। কিন্তু পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্ত কেউই টিকতে পারলেন না। রবীন্দ্র জাদেজা (৫৪) কিছুটা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু কেউ তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ঋষভ পন্থ (১৩), ধ্রুব জুরেলরা (২) চূড়ান্ত  ব্যর্থ। প্রথম ইনিংসের ভুল থেকে কিছুই শেখেননি। নীতীশ রেড্ডির (০) কী ভূমিকা দলে? এমন অনেক প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জঘন্য হারে প্রশ্নের মুখে কোচ গম্ভীরের ভূমিকাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *