Nabanna DA notification 2026 | পুজোর আগেই বাড়ছে ডিএ, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের   

Nabanna DA notification 2026 | পুজোর আগেই বাড়ছে ডিএ, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বহু প্রতীক্ষিত ও বড় ঘোষণা করল নবান্ন (Nabanna DA notification 2026)। মঙ্গলবার রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আসছে ১ অক্টোবর ২০২৬ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর (DR) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে উৎসবের মরসুম তথা পুজোর আগেই রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনভোগীদের পকেটে বাড়তি টাকা আসতে চলেছে।

নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি-রিভাইজড পে স্কেলে কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। ROPA ২০০৯ অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপকদের ক্ষেত্রেও ১ অক্টোবর ২০২৬ থেকে ২২৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ (DR) দেওয়া হবে। রাজ্য সরকারি সাধারণ পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর প্রদান করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

কোনো আইনি বিধান বা ন্যূনতম মজুরি আইনের আওতায় না থাকা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে দৈনিক মজুরিতে আরও ১১0 টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে, যা একই দিনে কার্যকর হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই ভবানী ভবনে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছিলেন যে, অতিরিক্ত কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা এবং অক্টোবর মাসের বেতন অগ্রিম প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো রাজ্য সরকারের তরফে আগেই পরিষ্কার করা হয়েছিল যে, চলতি বছরের অক্টোবর মাস থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত ডিএ। ফলে দুর্গাপূজার ঠিক প্রাক্কালে সরকারি কর্মীদের বেতন এক ঝটকায় অনেকটা বৃদ্ধি পাওয়ায় রাজ্যজুড়ে কর্মী মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *