Home Violence Case | স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপদ! উল্টো বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্বামী

Home Violence Case | স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপদ! উল্টো বধূ নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্বামী

ব্লগ/BLOG
Spread the love


রায়গঞ্জ: নববধূর পরকীয়ার প্রতিবাদ করায় উল্টো স্বামীর বিরুদ্ধেই বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ (Home Violence Case)। ধৃতের নাম রঞ্জিত সরকার (৩০), তার বাড়ি রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে রায়গঞ্জ থানার বীলঘই গ্রাম পঞ্চায়েতের শংকরপুর এলাকার বাসিন্দা পূজা সিংয়ের সঙ্গে রঞ্জিত সরকারের বিয়ে হয়। অভিযোগ, চলতি মাসের ২৪ তারিখে স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলার সময় স্বামী তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ নিয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এরপর স্ত্রী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৮৫, ১১৫(২) এবং ১০৯(১) ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

এ বিষয়ে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী অতনু দাস বলেন, “অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। আদালত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।” যদিও এই ঘটনায় নববধূ পূজা সিং সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *