Greatest 3 Rath Yatra 2026 Particular Selfmade Candy Recipes

Greatest 3 Rath Yatra 2026 Particular Selfmade Candy Recipes

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রথের দড়িতে ওই টান পড়ল বলে! জগন্নাথদেবের প্রিয় ৫৬ ভোগের কথা কে না জানে? প্রসাদের ব্যাপারে বাঙালির আবেগ চূড়ান্ত। সে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন শ্রীক্ষেত্রের ঐতিহ্য মেনে সেদিন বিশেষ কিছু খাবার মুখে তুলবেই। জিভে জল আনা সেই সব ট্র্যাডিশনাল মিষ্টি আর নোনতা পদ এবার বানিয়ে ফেলুন নিজের হেঁশেলেই। রইল এমন ৩ পদের সহজ রেসিপি।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

১. মুচমুচে জিলিপি
রথের মেলা মানেই জিলিপি আর পাঁপড় ভাজা। গরম গরম জিলিপি ছাড়া রথযাত্রা ভাবাই যায় না।

উপকরণ
ময়দা: ১ কাপ
টক দই: আধ কাপ
বেকিং সোডা: এক চিমটে
ঘি: ২ চামচ
চিনি: ১.৫ কাপ
জল: ১ কাপ
এলাচ গুঁড়ো: সামান্য
সাদা তেল: ভাজার জন্য

প্রণালী:
ময়দা, টক দই আর সামান্য জল মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে সারারাত রেখে দিন। পরের দিন ব্যাটারে বেকিং সোডা ও ঘি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। অন্য পাত্রে চিনি, জল আর এলাচ গুঁড়ো ফুটিয়ে রস তৈরি রাখুন। এবার জিলিপি তৈরির কাপড়ে বা সসের বোতলে ব্যাটার ভরে নিন। কড়াইয়ে তেল গরম করে জিলিপির প্যাঁচ দিয়ে লালচে করে ভাজুন। তেল থেকে তুলে সরাসরি হালকা গরম রসে মিনিট দুয়েক ডুবিয়ে রাখলেই তৈরি মুচমুচে জিলিপি।

ছবি: সংগৃহীত

২. খাস্তা গজা
রথের পুজোয় জগন্নাথ দেবকে গজা উৎসর্গ করার চল বহু পুরনো। কীভাবে বানাবেন?

উপকরণ:
ময়দা: ২ কাপ
ঘি (ময়ানের জন্য): ৪ চামচ
বেকিং পাউডার: আধ চামচ
চিনি: ২ কাপ
জল: ১ কাপ
সাদা তেল: ভাজার জন্য

প্রণালী:
ময়দার সঙ্গে বেকিং পাউডার ও ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিন। অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটু শক্ত করে ময়দা মাখুন। মাখা ময়দা লেচি কেটে চৌকো চৌকো টুকরো করে নিন। এবার কড়াইয়ে তেল হালকা গরম করুন। কম আঁচে গজাগুলো সময় নিয়ে ভাজুন, যাতে ভেতর পর্যন্ত খাস্তা হয়। অন্য দিকে চিনি ও জল ফুটিয়ে ঘন রস বানান। ভাজা গজাগুলো গরম রসে ফেলে আধ ঘণ্টা রাখুন। রস টেনে নিলেই তৈরি দোকানের মতো খাস্তা গজা।

ছবি: সংগৃহীত

৩. ছানার মালপোয়া
রসালো ও তুলতুলে মালপোয়া রথের দুপুরের খাওয়া-দাওয়ায় এক আলাদাই মাত্রা যোগ করে।

উপকরণ
নরম ছানা: ১ কাপ
ময়দা: আধ কাপ
সুজি: ২ চামচ
দুধ: আধ কাপ
মৌরি: সামান্য
চিনি: ১ কাপ
জল: ১ কাপ
সাদা তেল ও ঘি: ভাজার জন্য

প্রণালী:
ছানা হাতের তালু দিয়ে ভালো করে মেখে মসৃণ করুন। এবার ছানার সঙ্গে ময়দা, সুজি, মৌরি আর দুধ মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি আধ ঘণ্টা ঢেকে রাখুন। চিনি আর জল ফুটিয়ে পাতলা রস বানিয়ে রাখুন। কড়াইয়ে তেল ও ঘি গরম করে হাতা দিয়ে ব্যাটার তুলে ছাড়ুন। এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে তুলে নিন। তেল ঝরিয়ে সরাসরি চিনির রসে মিনিট দশেক ডুবিয়ে রাখলেই রেডি তুলতুলে ছানার মালপোয়া।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *