Gangarampur Firing Case | থানার সামনেই দলীয় কর্মীকে গুলি! পলাতক তৃণমূল নেতা অবশেষে পুলিশের জালে

Gangarampur Firing Case | থানার সামনেই দলীয় কর্মীকে গুলি! পলাতক তৃণমূল নেতা অবশেষে পুলিশের জালে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গঙ্গারামপুর: গঙ্গারামপুরের গুলিকাণ্ডের ঘটনায় (Gangarampur Firing Case) বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত তথা তৃণমূল কংগ্রেসের SC-OBC সেলের গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরীকে গ্রেপ্তার (Babu Choudhury Arrest) করল গঙ্গারামপুর থানার পুলিশ (Police)। শুক্রবার রাতে মালদা (Malda) থেকে তাঁকে জালে তোলা হয়। শনিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

গত ২৪ মার্চ গভীর রাতে গঙ্গারামপুর থানার ঢিল ছোড়া দূরত্বে এক দলীয় কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে বাবু চৌধুরীর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের (Election 2026) প্রাক্কালে খোদ থানার সামনে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত এই নেতা।

ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই বাবু চৌধুরীর বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মালদায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পেছনে আর কারোর হাত রয়েছে কি না বা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

এদিকে, নির্বাচনের ঠিক মুখে শাসকদলের এক নেতার গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। জেলাজুড়ে বাড়তে থাকা এই রাজনৈতিক উত্তেজনা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *