মধ্য চৈত্রে বঙ্গে নির্বাচনী উত্তাপ বেশ চড়া। শনিবার কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক একটি ইস্যু ধরে দীর্ঘ এক চার্জশিট পেশ করলেন। একে ‘জনতার চার্জশিট’ বলে উল্লেখ করলেন শাহ। তবে ভোটের মুখে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী! রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে তাঁর বিস্ফোরক মন্তব্য, ”ভোট এলেই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিকটিম কার্ড খেলেন। এখন এসব ভিকটিম কার্ডের খেলা মানুষ বুঝে গিয়েছে।”
এই বিষয়ে আরও খবর
এসআইআর প্রসঙ্গে কেরল-তামিলনাড়ুর মতো বিরোধী রাজ্যগুলির উদাহরণ টেনে শাহর অভিযোগ, ”শুধু বাংলাতেই এসআইআরের বিরোধিতা করেছে তৃণমূল। এখানেই ভোটার বাছতে বিচারকদের ভার দেওয়া হয়েছে। আর কোথাও এমনটা হচ্ছে না।” অথচ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও যাঁদের নাম ওঠেনি এখনও, তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে টুঁ শব্দটি করলেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
