Dinesh Tribedi inaugurates Durga Puja in Bangladesh

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বাংলাজুড়ে উৎসবের মরশুম। ওপার বাংলাতেও শুরু হয়েছে উৎসব। বাংলাদেশে এবার দুর্গাপুজোর সংখ্যা প্রায় ৩৪ হাজার। মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর হাত ধরেই শুরু হয় মহালয়ার অনুষ্ঠান। জানা গিয়েছে, গতবছরের তুলনায় এবার অন্তত দেড় হাজার বেড়েছে বাংলাদেশে পুজোর সংখ্যা।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবছর গোটা দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপুজো হবে। সংগঠনটির সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, গতবছর বাংলাদেশে মোট ৩২ হাজার ৩৫১টি দুর্গাপুজো হয়েছিল। এবছর সংখ্যাটা প্রায় হাজার দেড়েক বেড়েছে। দেবীপক্ষের সূচনায় ‘মঙ্গল প্রদীপ’ প্রজ্বলন করেন দীনেশ ত্রিবেদী-সহ অন্যান্য অতিথিরা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, দপ্তরের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে।

আরও পড়ুন:

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পরেই দুর্গাপুজোর ছুটি বাড়িয়েছেন তারেক রহমান। এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস -আদালত খোলা থাকার কথা ছিল। মঙ্গলবার প্রধানমন্ত্রী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

এছাড়াও দুর্গাপুজোর জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবছর দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। এবার সেই বরাদ্দের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *