রায়গঞ্জ: বিএলওর কাজে নিযুক্ত এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হল রায়গঞ্জ মেডিকেল কলেজে। অসুস্থ শিক্ষকের নাম কৃষ্ণপদ সরকার। রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ জুগিয়াম এফ পি স্কুলের সহ শিক্ষক। কসবা মহেশো এনএনআই হাই মাদ্রাসা ২০৬ নম্বর বুথে বিএলও নিযুক্ত হয়েছিলেন। এদিন বিকেলে বিএলও নিজের দায়িত্ব শেষ করে হেমতাবাদ যাওয়ার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
এদিন কৃষ্ণবাবু বলেন, “আমি শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু তা সত্বেও আমাকে বিএলও দায়িত্ব দিয়েছে। অসুস্থতার কথা জানিয়েও লাভ হয়নি।” স্ত্রী তাপসী সরকারের অভিযোগ, বিএলওর দায়িত্ব নেওয়ায় অতিরিক্ত চাপ পড়েছে। তাই অসুস্থ হয়ে পড়েছে। এদিন রাতে তাকে দেখতে আসেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি। তিনি বলেন, “ওনার অসুস্থতার খবর প্রশাসনকে জানাব।”
