Arvind Kejriwal | ই২০ ইস্যুতে বড় পদক্ষেপ, ১০০ সমর্থক নিয়ে মোদির বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের!

Arvind Kejriwal | ই২০ ইস্যুতে বড় পদক্ষেপ, ১০০ সমর্থক নিয়ে মোদির বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল নীতির (E20 Petrol Coverage) প্রতিবাদে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবন অভিযানের ডাক দিলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সভা থেকে তিনি ঘোষণা করেন, আগামী ৪ অগাস্ট দুপুরে দুই লক্ষ মানুষের স্বাক্ষর সংবলিত পিটিশন নিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোবেন। পুলিশের লাঠির ভয় পান না—এমন ১০০ জন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে তিনি এই স্মারকলিপি জমা দেবেন।

এই সভা চলাকালীনই সভাস্থলের বাইরে র‍্যাপিড অ্যাকশন ফোর্স, সিআরপিএফ ও দিল্লি পুলিশের বিশাল বাহিনী মোতায়েন ছিল। কেজরিওয়ালের দাবি, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির স্বার্থেই দেশের চালকদের ওপর এই নীতি জোর করে চাপানো হচ্ছে এবং আমেরিকা থেকে ইথানল আমদানি অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সুবিধার্থে মূল তিনটি দাবি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, পেট্রোল পাম্পে শুদ্ধ পেট্রোল ও ই২০-র মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে, শুদ্ধ পেট্রোলের দাম ই২০-র চেয়ে কম রাখতে হবে এবং পেট্রোলের দাম লিটার প্রতি ৮৪ টাকার নীচে নামাতে হবে।

অন্যদিকে, একই দিনে এই একই নীতির প্রতিবাদে পদযাত্রা ও অনশনের পরিকল্পনা করায় সমাজকর্মী তহসিন পুনাওয়ালাকে দিল্লি পুলিশ গৃহবন্দি করেছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি নিট প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর, এবার ইথানল নীতিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *