Durgapur | দুর্গাপুরে কারখানার সামনে বিএমএস-এর আন্দোলনে পুলিশের বাধা, উত্তপ্ত পরিস্থিতি

Durgapur | দুর্গাপুরে কারখানার সামনে বিএমএস-এর আন্দোলনে পুলিশের বাধা, উত্তপ্ত পরিস্থিতি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দুর্গাপুর: একাধিক দাবিতে ধর্নায় বসা শ্রমিক সংগঠন বিএমএস (ভারতীয় মজদুর সংঘ)-এর আন্দোলন জোর করে তুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার দুর্গাপুরের (Durgapur) সাগরভাঙ্গায় একটি বেসরকারি কারখানার চার নম্বর ইউনিটের গেটের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করেই পুলিশ তাঁদের শান্তিপূর্ণ ধর্না ভণ্ডুল করেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়। তবে কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন—কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *