Donkey Route | অপারেশন মহিসাগর: আজারবাইজানে অপহৃত গুজরাটি যুগল উদ্ধার, ‘ডঙ্কি রুটে’ বিভীষিকার অবসান

Donkey Route | অপারেশন মহিসাগর: আজারবাইজানে অপহৃত গুজরাটি যুগল উদ্ধার, ‘ডঙ্কি রুটে’ বিভীষিকার অবসান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা যাওয়ার ‘শর্টকাট’ খুঁজতে গিয়ে আজারবাইজানে অপহরণ ও নির্মম অত্যাচারের শিকার হলেন গুজরাটের আনন্দ জেলার এক যুবক ও এক যুবতী। তবে এস জয়শঙ্করের নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রকের ‘অপারেশন মহিসাগর’-এর (Operation Mahisagar) সাফল্যে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তাঁরা।

দালালের ফাঁদ ও ‘ডঙ্কি রুট’
গত ৩০ জানুয়ারি মুম্বইয়ের দালালদের পাল্লায় পড়ে অবৈধ পথে আমেরিকা রওনা দিয়েছিলেন ধ্রুব প্যাটেল (২২) ও দীপিকা প্যাটেল (৩২)। ১ ফেব্রুয়ারি বাকুতে নামামাত্রই তাঁদের অপহরণ করে একটি নির্জন বাড়িতে বন্দি করা হয়। শুরু হয় মুক্তিপণের দাবিতে অকথ্য অত্যাচার।

ভিডিও কলে লাইভ টর্চার ও কিডনি বিক্রির হুমকি
অপহৃতদের পরিবার জানায়, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে স্বজনদের সামনেই তাঁদের মারধর করা হত। প্রায় ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরেও মুক্তি দেয়নি অপহরণকারীরা। উলটে দাবি পূরণ না হলে তাঁদের কিডনি বের করে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

মোদি সরকারের কূটনৈতিক জয়
ঘটনাটি আনন্দ-এর সাংসদ মিতেশ প্যাটেলের নজরে আসতেই তিনি দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। ভারতের দূতাবাস ও আজারবাইজান সরকারের সমন্বয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওই যুগলকে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁরা বাকুতে ভারতীয় দূতাবাসের হেপাজতে রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *