Dinhata | কথা রাখলেন বিধায়ক! দিনহাটার তিন গ্রামীণ রুটে ফের চালু এনবিএসটিসি-র বাস

ভিডিও/VIDEO
Spread the love


কোচবিহার: প্রতিশ্রুতি রক্ষা করে দিনহাটার (Dinhata) তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রুটে ফের এনবিএসটিসি-র (NBSTC) বাস পরিষেবা চালু করলেন দিনহাটার বিধায়ক অজয় রায় (MLA Ajay Roy)। বৃহস্পতিবার দিনহাটা ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই বাসগুলির চলাচল শুরু হয়।

এদিন দিনহাটা–শালমারা, দিনহাটা–কুর্শাহাট এবং দিনহাটা–চৌধুরীহাট এই তিনটি রুটে বাস পরিষেবার সূচনা হয়। নতুন এই পরিষেবার অঙ্গ হিসেবে দিনহাটা–শালমারা রুটের বাসের প্রথম যাত্রী হিসেবে নিজেই টিকিট কাটেন বিধায়ক। এরপর বাসে কিছুদূর সফর করে পরিষেবাটির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ওই তিনটি রুটে পুনরায় এনবিএসটিসি বাস পরিষেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন অজয় রায়। তাঁর এই উদ্যোগে পরিষেবা ফের চালু হওয়ায় অত্যন্ত খুশি এলাকার সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের দাবি, গ্রামীণ এলাকার মানুষের যাতায়াত এবার আরও সহজ ও সুবিধাজনক হবে।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক অজয় রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা-২ মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন, জেলা বিজেপি নেত্রী নবনীতা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, আগামী দিনে এই রুটে বাস চলাচল নিয়মিত থাকলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *