Dhupguri | শিমূল গাছের গায়ে মহাদেবের অলৌকিক অবয়ব! পুজো দিতে দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, চাঞ্চল্য ধূপগুড়িতে

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: শারদীয়ার প্রাক্কালে আলৌকিক বিশ্বাসের জোয়ারে ভাসল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক। ধূপগুড়ির (Dhupguri) চরচরা বাড়ি এলাকায় একটি প্রাচীন শিমূল গাছের গায়ে হুবহু মহাদেবের মুখের অবয়ব ফুটে উঠেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামীণ জীবনে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রতিদিন গাছের (Tree) নিচে পুজো দিতে ও ছবি তুলতে ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের মানুষ।

স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে ওই প্রাচীন শিমূল গাছটি। সম্প্রতি কয়েকজন স্থানীয় বাসিন্দা গাছের অনেকটা উঁচুতে একটি অদ্ভুত রূপ বা অবয়ব লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যে মুখে মুখে রটে যায় যে এটি মহাদেবের রূপ। স্থানীয়দের কারও কারও দাবি, দিন যত এগোচ্ছে অবয়বটি যেন আরও স্পষ্ট ও বড় আকার ধারণ করছে। কেউ নারকেল-সুপারি ও ধূপধূনো জ্বেলে পুজো দিচ্ছেন, তো কেউ আবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ব্যস্ত।

তবে এই অলৌকিক দাবির বিপরীতে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী মহল একে সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছে। জলপাইগুড়ি (Jalpaiguri) সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত জানিয়েছেন, গাছের বয়সজনিত কারণ, প্রকৃতির প্রতিক্রিয়ায় ছাল উঠে যাওয়া, গাছের নিসৃত রস জমা হওয়া কিংবা কোনো কীটপতঙ্গের কার্যকলাপের ফলেও এমন অবয়ব তৈরি হতে পারে। এমনকি এর পেছনে মানুষের কোনো হাত থাকাও অসম্ভব নয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠিয়ে সমগ্র ঘটনাটি খতিয়ে দেখে আসল সত্য মানুষের সামনে আনা হবে বলে জানানো হয়েছে।

The publish Dhupguri | শিমূল গাছের গায়ে মহাদেবের অলৌকিক অবয়ব! পুজো দিতে দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, চাঞ্চল্য ধূপগুড়িতে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *