হরমুজ প্রণালীতে ফের তেলবাহী ট্যাঙ্কারে হামলা। আক্রান্ত জাহাজটিতে ছিলেন ৫ জন ভারতীয় নাবিক। শুক্রবার এমনটাই জানিয়েছে ওমানের ভারতীয় দূতাবাস। তবে সঠিক সময়ে উদ্ধার করায় তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।
দূতাবাসের তরফে জানানো হয়েছে, শুক্রবার কুয়েতের পতাকাবাহী ‘এমটি কাজিমাহ ৩’ নামক ট্যাঙ্কারটি হরমুজের উপর দিয়ে যাচ্ছিল। ওমান উপকূলের কাছে আমচকা জাহাজটিতে আছড়ে পড়ে ড্রোন। সাগরেই দাউ দাউ করে জ্বলতে থাকে ট্যাঙ্কারটি। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে ওমানি প্রশাসন। পাঁচ ভারতীয় নাবিককেই বাঁচানো সম্ভব হয়েছে বলে খবর। পারস্য উপসাগরজুড়ে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। তার মাঝেই ফের হরমুজে ভারতীয় নাবকিদের জাহাজে চলল হামলা। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। এর ফলে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধই রয়ে গিয়েছে। তবে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩ হাজার ৯৭২ জন ভারতীয় নাবিককে। কিন্তু ১০ জন নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
