Climate Replace | শীত বিদায়ের পথে! দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?  

Climate Replace | শীত বিদায়ের পথে! দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরু থেকেই কনকনে ঠান্ডা আর নেই। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যের তাপমাত্রার পারদ। তবে কি জানুয়ারিতেই বিদায় নেবে শীত? এনিয়ে কী বলছে হাওয়া অফিস? জেনে নিন (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই শীতের আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সময় আসেনি। চলতি মাসে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে, বিশেষ করে ভোর ও রাতের দিকে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বাংলা থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে বলেই মনে করা হচ্ছে। সরস্বতীপুজোর সময় তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও সকালে এবং রাতে শীতের আমেজ থাকবে।

এদিকে, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষত ভোরের দিকে। যার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা রয়েছে এখনও। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই এখন। ফলে শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আগামী দু’দিনে তাপমাত্রার পারদ সামান্য চড়তে পারে, যার ফলে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকলেও সামগ্রিকভাবে শীতের কামড় কমছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *