Asia Cup | এশিয়া কাপে মহারণঃ জয়ের জন্য ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

Asia Cup | এশিয়া কাপে মহারণঃ জয়ের জন্য ভারতের সামনে ১৭২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৭২ রানের টার্গেট দিল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার। তবে ব্যাটিং করতে নেমে এদিন প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। শিবম দুবের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৫৮ রান করেন তিনি। সাইম আয়ুবের ব্যাট থেকে আসে ১৭ বলে ২১ রানের ইনিংস। ইনিংসের শেষদিকে ৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ফাহিম আশরাফ। এছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় পাকিস্তান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *