Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা! দক্ষিণবঙ্গে অস্বস্তির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Climate Replace | উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা! দক্ষিণবঙ্গে অস্বস্তির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জুন মাসের শেষলগ্নে এসে বাংলার আবহাওয়ায় (Climate Replace) যেন দুই মেরুর ছবি। একদিকে উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে সপ্তাহান্তে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ৫টি জেলায় শনিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান, ৫ জুলাই পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে ৫ জুলাই দার্জিলিং ও সংলগ্ন এলাকাগুলোতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের এই দুর্যোগ উত্তরবঙ্গের জনজীবনকে বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) চিত্রটা ভিন্ন। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও বৃষ্টির ঘাটতিও থাকতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলা— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকায় আর্দ্রতা জনিত চরম অস্বস্তি বজায় থাকবে।

তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সোমবার থেকে পুরো দক্ষিণবঙ্গজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা সপ্তাহভর অব্যাহত থাকতে পারে। সব মিলিয়ে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণ আর দক্ষিণবঙ্গে আর্দ্রতা ও ভ্যাপসা গরমের যুগলবন্দিতে আগামী কয়েকদিন রাজ্যবাসীর জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *