Chingri Potal | চিংড়ি ও পটলের যুগলবন্দি! পাতে আনুন রসনা তৃপ্ত করা ‘পটলের ডুবকি’

Chingri Potal | চিংড়ি ও পটলের যুগলবন্দি! পাতে আনুন রসনা তৃপ্ত করা ‘পটলের ডুবকি’

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোজনরসিকদের পাতে পটল ও চিংড়ির যুগলবন্দি বরাবরই হিট। আলুপটলের ঝোল হোক বা পটলের দোলমা, এই দুইয়ের মিশেলে স্বাদের জাদু তৈরি হয়। তবে দোলমা বা সাধারণ ঝোলের বাইরে গিয়ে যদি নতুন কিছু খুঁজছেন, তবে আজই ট্রাই করতে পারেন জিভে জল আনা ‘পটলের ডুবকি’। ঘরোয়া উপকরণেই এই রাজকীয় পদটি কীভাবে বানাবেন, জেনে নিন প্রণালী।

প্রয়োজনীয় উপকরণ: ৪-৫টি কচি পটল, ২০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি, এক কাপ মটর ডাল (ভিজিয়ে রাখা), ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ২ টি বড় পেঁয়াজ কুচি, ১টি মাঝারি টম্যাটো কুচি, ১ টেবিল চামচ জিরে, আধ চা-চামচ জিরে গুঁড়ো, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১-২ টেবিল চামচ টক দই, ৫-৬টি কাঁচা লঙ্কা এবং নুন-চিনি স্বাদমতো।

বানানোর প্রণালী: প্রথমে পটলের খোসা সামান্য চেঁছে নিয়ে চার টুকরো করে নিন। এরপর মিক্সিতে পটল, ভেজানো মটর ডাল, কাঁচা লঙ্কা, নুন, ভাজা চিংড়ি, কয়েক কোয়া রসুন ও সামান্য সর্ষের তেল দিয়ে একটি শুকনো মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে ছোট বল বা ‘ডুবকি’র আকার গড়ে নিন।

এরপর কড়াইতে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে মশলা কষাতে শুরু করুন। এতে টম্যাটো কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো টক দই ও স্বাদমতো চিনি দিন। এরপর পর্যাপ্ত গরম জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে সাবধানে চিংড়ি-পটলের বলগুলি ছেড়ে দিয়ে ঢাকা দিন। ঝোলের ভাপেই বলগুলি সিদ্ধ হয়ে মশলার স্বাদ শোষণ করে নেবে।

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ‘পটলের ডুবকি’ পরিবেশন করলেই কেল্লাফতে! অতিথি আপ্যায়নে বা রবিবারের দুপুরে পাতে এই অভিনব পদটি প্রশংসা কুড়োবে নিশ্চিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *