Kitchen Backyard | বর্ষার বাগানে ভরে উঠুক টাটকা সবজি! বাড়িতে চাষের উপযোগী ৫টি সবজির হদিশ 

Kitchen Backyard | বর্ষার বাগানে ভরে উঠুক টাটকা সবজি! বাড়িতে চাষের উপযোগী ৫টি সবজির হদিশ 

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বর্ষার আগমনেই রাজ্যজুড়ে প্রকৃতি সেজেছে নতুন রূপে। বৃষ্টির মরসুমে বাড়ির ছাদ, বারান্দা কিংবা বাগানের ছোট্ট জায়গায় সবজি চাষে উৎসাহ বাড়ে অনেকেরই। এই সময়ে মাটির আর্দ্রতা ও তাপমাত্রা গাছপালার বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল থাকে। খুব সামান্য যত্ন আর সঠিক পরিকল্পনায় রান্নাঘরের টাটকা সবজির জোগান আপনি নিজেই পেতে পারেন। বর্ষায় বাড়িতে চাষের জন্য উপযোগী কয়েকটি সবজির তালিকা নিচে দেওয়া হলো

  • ঢেঁড়স: বর্ষাকালের সবথেকে জনপ্রিয় সবজি হলো ঢেঁড়স। এটি দ্রুত বাড়ে এবং খুব কম পরিচর্যার প্রয়োজন হয়। বড় টব বা ছোট জায়গাতেও সহজে এটি ফলানো যায়, তাই নতুন বাগানপ্রেমীদের কাছে এটি প্রথম পছন্দ।

  • করলা: লতানো এই গাছ আর্দ্র পরিবেশে দারুণ জন্মায়। মাচা পেলে গাছ দ্রুত ছড়িয়ে পড়ে। সরাসরি মাটিতে বীজ না পুঁতে প্রথমে কোকোপিটের চারা তৈরি করে নিয়ে মাটিতে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। তবে জমি একটু উঁচু হওয়া জরুরি।

  • ঝিঙে: পর্যাপ্ত আলো পেলে ঝিঙে গাছ দ্রুত বেড়ে ওঠে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে। বর্ষায় পোকার আক্রমণ হতে পারে, তাই নিয়মিত পরিচর্যা ও কীটনাশকের দিকে নজর রাখা প্রয়োজন।

  • বেগুন: সব ঋতুতেই বেগুন চাষ করা যায়, তবে বর্ষায় এর ফলন বেশ ভালো হয়। বড় টবে এই সবজি খুব সহজেই চাষ করা সম্ভব। নিয়মিত যত্ন ও সঠিক সার প্রয়োগ করলে একটি গাছ থেকেই দীর্ঘ দিন ধরে প্রচুর বেগুন পাওয়া যায়।

  • কাঁচালঙ্কা: রান্নাঘরের অপরিহার্য উপাদান লঙ্কা গাছ বারান্দার ছোট টবেও অনায়াসে বেড়ে ওঠে। লঙ্কা গাছে নিয়মিত ফলন পাওয়া যায়, তবে পোকা থেকে বাঁচাতে নিয়মিত গাছের দেখভাল করা জরুরি।

বর্ষার মরসুমে বাগান করার এই সামান্য উদ্যোগই আপনার টেবিলের পুষ্টির উৎস নিশ্চিত করতে পারে। তাই ঝিরিঝিরি বৃষ্টির আমেজে শুরু করতেই পারেন আপনার কিচেন গার্ডেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *