IPL | মালিকানা বদল হচ্ছে রাজস্থান রয়্যালসের! ১৫ হাজার কোটির মহাচুক্তিতে পুনাওয়ালার সঙ্গে হাত মেলালেন লক্ষ্মী মিত্তাল

IPL | মালিকানা বদল হচ্ছে রাজস্থান রয়্যালসের! ১৫ হাজার কোটির মহাচুক্তিতে পুনাওয়ালার সঙ্গে হাত মেলালেন লক্ষ্মী মিত্তাল

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL)-এর ব্যবসায়িক মানচিত্রে ফের এক বিশাল রদবদল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এবার মালিকানা বদল হল রাজস্থান রয়্যালসের (RR)। প্রায় ১৫,৬৬০ কোটি টাকার (১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রক অংশীদারিত্ব কিনে নিল মিত্তাল ফ্যামিলি। এই মেগা ডিলে লক্ষ্মী এন মিত্তাল (Lakshmi N. Mittal) ও আদিত্য মিত্তালের সঙ্গী হয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।

দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে মনোজ বাদালের (Manoj Badale) নেতৃত্বাধীন কনসোর্টিয়াম থেকে রাজস্থান রয়্যালস কিনে নিল মিত্তাল-পুনাওয়ালা জোট। চুক্তির শর্ত অনুযায়ী:

  • মিত্তাল ফ্যামিলি: ফ্র্যাঞ্চাইজির ৭৫ শতাংশ শেয়ারের মালিক হচ্ছে তারা।
  • আদর পুনাওয়ালা: ১৮ শতাংশ শেয়ার থাকবে তাঁর মালিকানায়।
  • পুরানো বিনিয়োগকারী: মনোজ বাদাল সহ বর্তমান বিনিয়োগকারীদের হাতে থাকবে অবশিষ্ট ৭ শতাংশ শেয়ার।

এই চুক্তির আওতায় শুধু আইপিএল টিমই নয়, রয়্যালসদের গ্লোবাল পোর্টফোলিও অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ‘পার্ল রয়্যালস’ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ‘বার্বাডোজ রয়্যালস’-ও মিত্তালদের অধীনে আসছে। ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

মালিকানা বদলের আবহেও বাইশ গজে কিন্তু দাপট বজায় রেখেছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে।

  • পয়েন্ট টেবিল: বর্তমানে ১০ দলের লড়াইয়ে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান চতুর্থ স্থানে রয়েছে।
  • প্লে-অফ সমীকরণ: টেবিল টপার পাঞ্জাব কিংসের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রাজস্থান। ফলে প্লে-অফের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।

২০০৮ সালে আইপিএল-এর সূচনালগ্ন থেকেই রাজস্থান রয়্যালসের মুখ ছিলেন মনোজ বাদাল। মালিকানা বদলালেও ফ্র্যাঞ্চাইজির বোর্ডে থাকছেন তিনি। তাঁর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় নতুন মালিকপক্ষ। তবে বিসিসিআই (BCCI) এবং সিসিআই (CCI)-এর চূড়ান্ত অনুমোদনের পরেই এই চুক্তি আইনি সিলমোহর পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *