Chanchal | থালাভরা পঞ্চব্যঞ্জন, স্নেহের পরশ! অঙ্গনওয়াড়ির উদ্যোগে অন্নপ্রাশনে তাক লাগাল

Chanchal | থালাভরা পঞ্চব্যঞ্জন, স্নেহের পরশ! অঙ্গনওয়াড়ির উদ্যোগে অন্নপ্রাশনে তাক লাগাল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


সামসী: সরকারি পরিষেবার সঙ্গে বাঙালির চিরাচরিত ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য নজির গড়ল মালদার চাঁচলের (Chanchal) রায়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Centre)। শনিবার কেন্দ্রটির উদ্যোগে মেহু নামে সাত থেকে নয় মাস বয়সী এক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অঙ্গনওয়াড়ি কর্মী শ্রাবণী চৌধুরীর বিশেষ উদ্যোগে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আয়োজিত এই মুখে ভাতের অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বাঙালির চিরাচরিত রীতিনীতি মেনে শিশুটির মুখে প্রথমবার অন্ন (Conventional Ceremony) তুলে দেওয়া হয়। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের ব্যবস্থাও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাম্পি দাস, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা। অতিথি ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সবাই মিলে শিশুটিকে আশীর্বাদ করেন।

এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী শ্রাবণী চৌধুরী জানান, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অন্নপ্রাশনের মতো পারিবারিক অনুষ্ঠান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করলে সাধারণ মানুষের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং শিশুদের পুষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। কেন্দ্রের এই মানবিক ও সাংস্কৃতিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের কর্মকাণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর প্রতি মানুষের আস্থা ও অংশগ্রহণ আরও বাড়াবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *