Bomb Menace | মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও

Bomb Menace | মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাসভবনে বোমা হামলার হুমকি! তালিকায় একাধিক দক্ষিণি তারকাও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) বাড়িতে বোমা হামলার হুমকি (Bomb Menace)। শুধু স্ট্যালিন নয়, একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয় অভিনেতা অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং অভিনেত্রী খুশবুর বাসভবনেও। এই হুমকি মেলকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, রবিবার রাতে এই হুমকি মেলটি পাঠানো হয় তামিলনাডুর ডিজিপির দপ্তরে। আর এরপরই মুখ্যমন্ত্রীর বাসভবনের পাশাপাশি ওই দক্ষিণি তারকাদের বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ। পাঠানো হয়েছিল বম্ব স্কোয়াডকেও। যদিও তল্লাশি চালিয়ে বিস্ফোরকজাতীয় কিছু মেলেনি বলেই খবর। পুলিশের অনুমান, মেলটি ভুয়ো ছিল। তবে কে বা কারা এই ভুয়ো মেলটি পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা অজিত কুমারের বাসভবনেও বোমা রাখা রয়েছে বলে হুমকি মেল এসেছিল পুলিশের কাছে। তবে সেবারেও তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। এমনকি অভিনেতা অরুণ বিজয়ও একই ধরনের হুমকি পেয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *