কোচবিহার: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহারে। রবিবার সকালে কোচবিহার (Cooch Behar) শহর সংলগ্ন রাজারহাট কালিতলা এলাকায় একটি ছোট গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে (Auto-Automotive Collision) প্রাণ হারালেন ২ জন। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ছোট গাড়িটি রাজারহাট থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় বিপরীত দিক থেকে আসা অটোর সঙ্গে সেটির তীব্র সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিসিইউ-তে রাখা হয়েছে। আহত অটোচালক অসীম বর্মনের ছেলে সাগর বর্মন জানান, দুর্ঘটনার খবর পেয়েই তাঁরা হাসপাতালে ছুটে এসেছেন।
