Asansol Street Accident | পিকআপ ভ্যানের ধাক্কায় ডিউটিরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু! সিসিটিভি ফুটেজে শিউরে ওঠা দৃশ্য

Asansol Street Accident | পিকআপ ভ্যানের ধাক্কায় ডিউটিরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু! সিসিটিভি ফুটেজে শিউরে ওঠা দৃশ্য

শিক্ষা
Spread the love


রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি ও আসানসোল: আসানসোলের (Asansol Street Accident) কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট এলাকায় রবিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দায়িত্ব পালন করতে গিয়ে এক দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় অকালে প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রমেন সাহা (৩৫)। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, চেকপোস্টে লাগানো সিসিটিভি (CCTV) ক্যামেরায় সেই ধাক্কা মারার শিউরে ওঠা দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো গতকাল রাতেও ডুবুরডিহি চেকপোস্টে কর্মরত অবস্থায় ছিলেন রমেন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে একটি পিকআপ ভ্যান অত্যন্ত দ্রুতগতিতে আসানসোলের দিকে আসছিল। চেকপোস্টের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি সোজা গিয়ে কর্তব্যরত রমেনবাবুকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ছিটকে পড়েন তিনি। ঘটনার পরই চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

দুর্ঘটনার পরই পুলিশ এবং স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রমেন সাহাকে উদ্ধার করেন। কালবিলম্ব না করে তাঁকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে (Asansol Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। দুর্গাপুরের সেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে রমেনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে রমেন সাহার পরিবার। জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী এই যুবকই ছিলেন গোটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়িতে তাঁর বৃদ্ধা মা এবং স্ত্রী রয়েছেন। এই ঘটনার পর পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজে তদন্ত শুরু করেছে। চেকপোস্ট ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *